নেপাল প্যাকেজ - ৩ (কাঠমান্ডু-নাগরকোট-পোখরা)

৫ রাত ৬ দিন | নেপাল

নেপাল প্যাকেজ - ৩ (কাঠমান্ডু-নাগরকোট-পোখরা)

৫ রাত ৬ দিন নেপাল ভ্রমণ প্যাকেজ

কাঠমান্ডু-চন্দ্রগিরি-নাগরকোট-পোখরা

নেপাল শুধু দক্ষিণ এশিয়াতেই নয় বিশ্বের অনিন্দ্যসুন্দর এবং আকর্ষণীয় দেশগুলোর মধ্যে অন্যতম।
নেপাল এমন একটি দেশ যেখানে আপনি একসাথে পাবেন আপনার ছুটি উপভোগের সবকিছু।

স্বচ্ছ হ্রদ, সারি সারি সবুজ ভ্যালি, বন্য প্রানী সংরক্ষণ কেন্দ্র, পাহাড় কিংবা তাদের রাজপ্রাসাদ সব কিছুতেই মুগ্ধতা!

যে সকল সুবিধাসমূহ এই প্যাকেজে থাকছে:

✈️ ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এয়ার টিকেট।

🍽️ প্রতিদিন সকালের নাস্তা।

🏨 কাঠমান্ডুতে ২ রাত হোটেলে থাকা।

🏨 নাগরকোটে ১ রাত হোটেলে থাকা।

🏨 পোখরাতে ২ রাত হোটেলে থাকা।

↔️ দর্শনীয় স্থান বেড়ানো।

🛏️ ডাবল / টুইন / ট্রিপল শেয়ারিং ভিত্তিতে থাকার ব্যবস্থা।

🚐 কাঠমান্ডু–নাগরকোট-পোখরা যাতায়াতের জন্য রিজার্ভ গাড়ি।

🧍‍♂️ গাইডেন্স।

যা যা থাকছে নাঃ

* দুপুর ও রাতের খাবার,

* এন্ট্রি ফি ও রাইড খরচ,

* ব্যক্তিগত খরচ।

সাইটসিয়িং:

* স্বয়ম্ভুনাথ স্তূপা,

* চন্দ্রগিরি ক্যাবল কার,

* ভক্তপুর দরবার স্কয়ার,

* রাণী ঝুলা (সাসপেনশন ব্রীজ)

* ফেওয়া লেক,

* সারাংকোট,

* গুপ্তেশ্বর গুহা,

* দেবী’স ফল।

ভ্রমণ পরিকল্পনাঃ

দিন ০১
কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছানোর পর আমাদের প্রতিনিধি অতিথির নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে আপনাদের স্বাগত জানাবেন এবং হোটেলে পৌঁছে দেবেন (ভ্রমণ পরিকল্পনা এবং অন্যান্য বিষয় সম্পর্কে এর মাঝে ব্রিফিং দেওয়া হবে) নাগারকোটের হোটেল চেক-ইন করবো।
নাগারকোটের হোটেলে রাত্রিযাপন।

দিন ০২
নাগরকোট থেকে সকালের নাস্তা শেষে পোখারার উদ্দেশ্যে যাত্রা। এরপর চন্দ্রগিরি ভ্রমণ করা হবে। এখানে বিখ্যাত চন্দ্রগিরি ক্যাবল কারে চড়ার সুযোগ থাকবে এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পথের চারপাশের দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। সন্ধ্যায় পোখারা হোটেলে চেক-ইন। রাতের খাবার খেয়ে নিজেদের মতো সময় কাটানো।
পোখারায় রাত্রিযাপন।

দিন ০৩
ভোরে হোটেল থেকে সারাংকোটে যাত্রা। সারাংকোটে সূর্যোদয় দেখে সকালের নাস্তা করে পোখারা সাইট সিয়িং। আমরা মূলত পোখারায় ফেওয়া লেক, সারাংকোট, গুপ্তেশ্বর গুহা, দেবী’স ফল, এইসব দেখবো। এর সাথে পোখারায় রাফটিং/প্যারাগ্লাইডিং এবং বিভিন্ন এডভেঞ্চার এক্টিভিটিসগুলো যারা যারা করতে ইচ্ছুক তারা সেগুলো নিজ নিজ খরচে সেরে নিবেন।
পোখারায় রাত্রিযাপন।

দিন ০৪
সকালে পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্য যাত্রা। কাঠমুন্ডু হোটেল চেকইন করে রাতের খাবার খেয়ে নিজেদের মতো ঘোরাঘুরি করবো।
কাঠমান্ডু রাত্রিযাপন করবো।

দিন ০৫
সকালের নাস্তার পর কাঠমান্ডুর দর্শনীয় স্থান সমূহ- দরবার স্কয়ার, স্বয়ম্ভূনাথ স্তুপ ভ্রমণ।
কাঠমান্ডুতে সাইট সিয়িং এবং দর্শনীয় স্থানগুলো ঘুরাঘুরি করে পরিশেষে আমরা হোটেলে চলে আসবো। যারা যারা শপিং করতে চান এইসময় নিজেদের মতো শপিং করে নিতে পারবেন।
কাঠমান্ডুতে রাত্রিযাপন।

দিন ০৬
সকালের নাস্তা শেষে ত্রিভুবন এয়ারপোর্টে এর উদ্দেশ্যে রওনা দিবো। ইমিগ্রেশন শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো। ইনশাল্লাহ দুপুরের মাঝে ঢাকায় পৌঁছাতে পারবো।

বৃত্ত-Britto Travel & Tourism
Room # 317 (2nd floor),
Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand, Dhaka-1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com 


Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism

Facebook Group: https://www.facebook.com/groups/BrittoTourism

প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhidul Islam Shawon: 01811-444438.
2. Mehedi Hassan Shuvo: 01685-309156