নেপাল প্যাকেজ - ১ (কাঠমান্ডু–নাগরকোট)

৩ রাত ৪ দিন | নেপাল

নেপাল প্যাকেজ - ১ (কাঠমান্ডু–নাগরকোট)

৩ রাত ৪ দিন নেপাল ভ্রমণ প্যাকেজ

*কাঠমান্ডু – চন্দ্রগিরি – ভক্তপুর – নাগরকোট*

নেপাল শুধু দক্ষিণ এশিয়াতেই নয় বিশ্বের অনিন্দ্যসুন্দর এবং আকর্ষণীয় দেশগুলোর মধ্যে অন্যতম।
নেপাল এমন একটি দেশ যেখানে আপনি একসাথে পাবেন আপনার ছুটি উপভোগের সবকিছু।

স্বচ্ছ হ্রদ, সারি সারি সবুজ ভ্যালি, বন্য প্রানী সংরক্ষণ কেন্দ্র, পাহাড় কিংবা তাদের রাজপ্রাসাদ সব কিছুতেই মুগ্ধতা!

যে সকল সুবিধাসমূহ এই প্যাকেজে থাকছে:

✈️ ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এয়ার টিকেট।

🍽️ প্রতিদিন সকালের নাস্তা।

🏨 কাঠমান্ডুতে ২ রাত হোটেলে থাকা।

🏨 নাগরকোটে ১ রাত হোটেলে থাকা।

↔️ দর্শনীয় স্থান বেড়ানো।

🛏️ ডাবল / টুইন / ট্রিপল শেয়ারিং ভিত্তিতে থাকার ব্যবস্থা।

🚐 কাঠমান্ডু–নাগরকোট–কাঠমান্ডু যাতায়াতের জন্য রিজার্ভ গাড়ি।

🧍‍♂️ গাইডেন্স।

যা যা থাকছে নাঃ

* দুপুর ও রাতের খাবার,

* এন্ট্রি ফি ও রাইড খরচ,

* ব্যক্তিগত খরচ।

সাইটসিয়িং:

* স্বয়ম্ভুনাথ স্তূপা,

* চন্দ্রগিরি ক্যাবল কার,

* ভক্তপুর দরবার স্কয়ার,

* রাণী ঝুলা (সাসপেনশন ব্রীজ)

ভ্রমণ পরিকল্পনা:

দিন ০১:

কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছানোর পর আমাদের প্রতিনিধি অতিথির নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে আপনাদের স্বাগত জানাবেন এবং হোটেলে পৌঁছে দেবেন (ভ্রমণ পরিকল্পনা এবং অন্যান্য বিষয় সম্পর্কে এর মাঝে ব্রিফিং দেওয়া হবে)

হোটেলে চেক-ইন করার পর বাকি সময় নিজের মতো করে ঘোরাঘুরি ও অবসর সময় কাটাতে পারবেন।

রাত্রিযাপন: কাঠমান্ডু হোটেল।

দিন ০২:

সকালের নাস্তা শেষে আনুমানিক সকাল ৯:৩০ মিনিটে কাঠমান্ডু শহর ভ্রমণ শুরু হবে।

১. স্বয়ম্ভুনাথ স্তূপা (Swayambhunath Stupa)

স্বয়ম্ভুনাথ স্তূপা যা পশ্চিমা বিশ্বে মাঙ্কি টেম্পল নামে পরিচিত, একটি পবিত্র বৌদ্ধ ধর্মীয় স্থান। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। স্তূপায় পৌঁছানোর জন্য সিঁড়ি বেয়ে উঠতে হয়। এখান থেকে কাঠমান্ডু শহরের মনোরম প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়।

২. চন্দ্রগিরি ক্যাবল কার (Chandragiri Cable Car)

এরপর চন্দ্রগিরি ভ্রমণ করা হবে। এখানে বিখ্যাত চন্দ্রগিরি ক্যাবল কারে চড়ার সুযোগ থাকবে এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রাত্রিযাপন: কাঠমান্ডু হোটেল।

দিন ০৩:

সকালের নাশতা শেষে আনুমানিক সকাল ৯:৩০ মিনিটে নাগরকোটের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।

পথিমধ্যে ভক্তপুর দরবার স্কয়ার পরিদর্শন করা হবে। এখানে প্রাচীন স্থাপত্য, ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন এবং স্থানীয় নিউয়া সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ থাকবে।

এছাড়াও একটি স্থানীয় সাসপেনশন ব্রিজ পরিদর্শন করা হবে, যেখান থেকে আশপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে।

১. ভক্তপুর দরবার স্কয়ার (Bhaktapur Durbar Square)

দিনের শুরুতে প্রাচীন শহর ভক্তপুর পরিদর্শন করা হবে। এখানে ঐতিহ্যবাহী নিউয়া সংস্কৃতির ছোঁয়ায় সমৃদ্ধ ভক্তপুর দরবার স্কয়ার ঘুরে দেখা হবে।

এই ঐতিহাসিক স্থানটি মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে, যেখানে ভক্তপুরের মল্ল রাজারা বসবাস করতেন। এলাকাটি বিভিন্ন মন্দির ও ঐতিহাসিক চত্বর দ্বারা বেষ্টিত।

২. রানি ঝুলা (Rani Jhula) আন ডান্ডা এলাকায় অবস্থিত প্রায় ২৫০ মিটার দীর্ঘ একটি ঝুলন্ত সেতু। ভক্তপুর থেকে নাগরকোট যাওয়ার পথে এই সেতুতে ভ্রমণ করা হবে। এখান থেকে আশপাশের প্রাকৃতিক দৃশ্য ও পাহাড়ের মনোরম সৌন্দর্য উপভোগ করা যায়।

এরপর নাগরকোটের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত থাকবে।

রাত্রিযাপন: নাগরকোট হোটেল।

দিন ০৪:

সকালে হোটেলের রুম অথবা ছাদ থেকে মনোমুগ্ধকর সূর্যোদয় উপভোগ করার সুযোগ থাকবে।

হোটেলে সকালের নাস্তা শেষে নির্ধারিত ফ্লাইটের ৩ ঘণ্টা আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে হবে।

এর মাধ্যমে ৩ রাত ৪ দিনের কাঠমান্ডু–নাগরকোট ভ্রমণ প্যাকেজের সমাপ্তি হবে।

বৃত্ত-Britto Travel & Tourism
Room # 317 (2nd floor),
Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand, Dhaka-1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com 


Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism

Facebook Group: https://www.facebook.com/groups/BrittoTourism

প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhidul Islam Shawon: 01811-444438.
2. Mehedi Hassan Shuvo: 01685-309156.